সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-২-২০২৬ সকাল ৬:৯

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। এরমধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩১৪ জন।

এছাড়া তাদের হামলায় সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর এ মুখপাত্র বলেছেন, তাদের সেনারা আরও ১৮টি সীমান্ত চৌকি দখল করেছে।

অবশ্য আফগান তালেবান সরকার জানিয়েছে পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত তাদের আট সেনা নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের পেশোয়ার থেকে জানিয়েছেন, আজ শুক্রবার দুপুরের পরও সীমান্তে ব্যাপক সংঘর্ষ হচ্ছিল। পাকিস্তান একদিক থেকে বিমান হামলা চালাচ্ছে। অপরদিকে আফগানিস্তানের ভেতর থেকেও হামলা হচ্ছে।

তিনি বলেছেন, দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য জানা যাচ্ছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে উল্লেখ করে আলজাজিরার এ সাংবাদিক বলেছেন, পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা