সংঘাত বন্ধ চায় আফগানিস্তান
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান লড়াই বন্ধে আগ্রহী তারা। কিন্তু পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে তাহলে তারাও সামনে আগাবেন। তিনি বলেছেন, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, “আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছি এবং এখনো আলোচনার মাধ্যমে বর্তমান লড়াই সমাধান করতে চাই।”
কিন্তু পাকিস্তান কখনো আলোচনায় আগ্রহী ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। মুজাহিদ জানিয়েছেন, তাদের আকাশসীমায় আজও পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়েছে।
এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে সন্ত্রাসী সংগঠন টিটিপিকে মদদ দেয় আফগান তালেবান সরকার। এ অভিযোগ তুলে গত রোববার দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। যার জবাবে গতকাল রাতে পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, টিটিপি হলো একটি অজুহাত। এই অজুহাত কাজে লাগিয়ে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস