খামেনির হত্যাকারীদের ছেড়ে দেবে না ইরান: বিপ্লবী গার্ডস
মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আজ রোববার বিপ্লবী গার্ডস এই প্রতিশ্রুতি দেয়।
বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে বলেছে, খামেনির হত্যাকারীদের বিরুদ্ধে ইরানি জাতি কঠোর প্রতিশোধ নেবে। খামেনির হত্যাকারীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত ছেড়ে দেবে না ইরান।
এর আগে শনিবার মার্কিন-ইসরাইলের চলমান যৌথ হামলায় তিনি নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় প্রাণ হারিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের খবর নিশ্চিত করার পর থেকেই তেহরানের ইনকিলাব স্কয়ারে দেশের সর্বস্তরের শোকার্ত মানুষ সমবেত হচ্ছেন। গোটা জাতি শোকে মুহ্যমান।
খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিন শোক এবং সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস