শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১১:৫

সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার পর তার ধ্বংসাবশেষ গিয়ে হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পড়ে। এতে সেখানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় প্ল্যান্ট এলাকা খালি করার সময় এক মিশরীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন সামান্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পাকিস্তানি ও দুইজন মিশরীয় নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নির্ধারণে এখনও মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। এর আগে (শুক্রবার) আজবান এলাকায়ও একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনায় ছয়জন নেপালি নাগরিক ও পাঁচজন ভারতীয় নাগরিক সামান্য থেকে মাঝারি মাত্রায় আহত হন। এছাড়া একজন নেপালি নাগরিক গুরুতরভাবে আহত হয়েছেন।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০