মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় মিরাজ হোসেন নামে বালু মহালের এক ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার যমুনা নদী সংলগ্ন আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন পাবনার সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার আলম জানান, বিকেলে বালু মহালের ড্রেজারে বসে হিসাব করছিলেন মিরাজ। ওই সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত স্পিডবোটে করে ঘটনাস্থলে এসেই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরমধ্যে একটি গুলি মিরাজের শরীরে লাগে।
পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একপর্যায়ে মিরাজকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাওসার আলম জানান, সরকারি ইজারা নিয়ে মিরাজ বালু মহালটি পরিচালনা করছিলেন। গত ১ মার্চ বিকেল ৫টার দিকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপর তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Parisreports / Parisreports
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী