বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ইনফিনিক্স নোট ৬০ প্রো

কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৮-৪-২০২৬ রাত ৯:৪২

বাংলাদেশের তরুণদের হাতে স্মার্টফোন এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে কনটেন্ট তৈরি, ব্যক্তিগত ব্র্যান্ড গড়া এবং আয়ের একটি শক্তিশালী টুল। ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম—সব জায়গাতেই এখন ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা বেশি। আর এই কনটেন্ট তৈরির কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়—স্মার্টফোনের ক্যামেরা, বিশেষ করে কম আলোতে ক্যামেরার পারফরম্যান্স।

বাস্তবে, তরুণদের বড় একটি অংশ ঘরের ভেতর, সন্ধ্যা বা রাতে কনটেন্ট তৈরি করেন। কিন্তু কম আলোতে ভালো ছবি বা ভিডিও ধারণ করা বেশ চ্যালেঞ্জিং। ছবিতে নয়েজ, কম ডিটেইল বা ঝাপসা আউটপুট অনেক সময় পুরো কনটেন্টের মান নষ্ট করে দেয়। এই বাস্তবতা মাথায় রেখে ইনফিনিক্স তাদের নোট ৬০ সিরিজে যুক্ত করেছে উন্নত ক্যামেরা সেটআপ, যা কম আলোতেও পরিষ্কার, উজ্জ্বল 
এবং ডিটেইলসমৃদ্ধ ছবি তুলতে সক্ষম।

তরুণদের পছন্দের গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের নোট ৬০ সিরিজের ফোন ‘ইনফিনিক্স নোট ৬০’ এবং ‘ইনফিনিক্স নোট ৬০ প্রো’। ডিভাইসগুলোর ক্যামেরায় দেয়া হয়েছে বিশেষ নজর। 

নোট ৬০ সিরিজের ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় রয়েছে এফ/১.৬ অ্যাপারচার, যা বেশি আলো গ্রহণ করতে পারে। ফলে লো-লাইট কন্ডিশনেও ছবি হয় আরও ব্রাইট এবং ডিটেইলড। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার, ১১২ ডিগ্রি ফিল্ড অব ভিউ), যা বড় গ্রুপ ছবি, ভ্রমণের দৃশ্য বা ল্যান্ডস্কেপ ক্যাপচারের জন্য আদর্শ।

ক্যামেরাটিতে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, যা কম আলোতে সাবজেক্টকে স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করে। এছাড়া এইচডিআর (HDR) ফিচার ব্যবহার করে আলোর ভারসাম্য ঠিক রাখা যায়—ফলে একই ফ্রেমে উজ্জ্বল ও অন্ধকার অংশের ডিটেইল বজায় থাকে। প্যানোরামা মোডের মাধ্যমে ওয়াইড ভিউতে বড় দৃশ্য ধারণ করা যায়, যা ট্রাভেল বা আউটডোর কনটেন্টের জন্য বিশেষভাবে উপযোগী।

ভিডিওগ্রাফির ক্ষেত্রেও ডিভাইসটি যথেষ্ট সক্ষম। মূল ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে উচ্চমানের ভিডিও ধারণ করা যায়, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য যথেষ্ট শার্প ও স্মুথ। ভিডিও রেকর্ডিংয়ের সময় স্ট্যাবিলিটি ভালো থাকায় হ্যান্ডহেল্ড শুটেও কম্পন কম অনুভূত হয়। পাশাপাশি, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা সম্ভব, যা ভ্লগিং, ভিডিও কল বা শর্ট কনটেন্ট তৈরিতে দারুণ কাজে আসে।

সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো উন্নত নাইট মোড। এই মোডটি কম আলোতে একাধিক ফ্রেম ক্যাপচার করে সেগুলোকে একত্রিত করে একটি উজ্জ্বল ও পরিষ্কার ছবি তৈরি করে। ফলে রাতের ছবিতেও নয়েজ কম থাকে, ডিটেইল বাড়ে এবং কালার টোন আরও ন্যাচারাল দেখায়।

সব মিলিয়ে, ইনফিনিক্স নোট ৬০ সিরিজ শুধু স্পেসিফিকেশনের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি বাস্তব জীবনের ব্যবহারযোগ্যতা এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংকে নতুন উচ্চতায় নিয়ে যায়। যারা কম আলোতেও নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, বিশেষ করে তরুণ কনটেন্ট ক্রিয়েটররা—তাদের জন্য এটি হতে পারে একটি স্মার্ট ও কার্যকর পছন্দ।

Parisreports / Parisreports

কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ

আইকনিক ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে ইনফিনিক্স

 ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন

গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো

সুবর্ণচরের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা কর্মশালা

এনইআইআর সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো