মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অচলাবস্থা কাটিয়ে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৪-২০২৬ রাত ২:৩২

দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে ডানা মেলল তেহরানের আন্তর্জাতিক ফ্লাইট। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরটি সচল হওয়ার পর যাত্রীবাহী প্রথম ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এতে করে আটকে পড়া সাধারণ যাত্রী এবং প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বিমানবন্দরটিও পুনরায় খুলে দেওয়া হয়েছিল। আঞ্চলিক অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে ফ্লাইট বন্ধ থাকার পর এখন ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ইরান কর্তৃপক্ষ।

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা