ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৮ মে) এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে। ট্রাম্প আরও বলেন, মিত্র দেশগুলোর অনুরোধে তিনি ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। কারণ, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দিলে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার হুমকি দিয়েছে।
যুদ্ধ শুরুর ছয় সপ্তাহ পর ৮ এপ্রিল একটি প্রাথমিক ও অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে সশস্ত্র সংঘর্ষ অনেকটা কমে এলেও স্থায়ী শান্তিচুক্তি এখনও অনিশ্চিত। কারণ, সম্ভাব্য সমঝোতার শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান– উভয় পক্ষই একে অপরের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে।
এদিকে সৌদি আরব গতকাল জানিয়েছে, তারা তিনটি ড্রোন ভূপাতিত করেছে। একদিন আগে সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার মধ্যে এ ঘটনাগুলো উপসাগরীয় অঞ্চলে আবারও সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।
দেশ দুটিতে ড্রোন হামলার পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ!
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস