সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়
ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র কোনও ধরনের তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।
একই সঙ্গে চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্য শনিবার করা এক পোস্টের তুলনায় বেশ সংযত বলে মনে করেছেন বিশ্লেষকরা। শনিবার এক পোস্টে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি ‘‘মোটামুটি চূড়ান্ত’’ হয়ে গেছে।
রোববার দেওয়া পোস্টের শুরুতেই ২০১৫ সালের ছয় বিশ্ব শক্তির দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির তুলনা টানেন ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তিকে তিনি ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তি’ এবং ‘ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি পথ’ বলে অভিহিত করেন তিনি। বলেছেন, তার প্রশাসনের পক্ষ থেকে যে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে, তা ‘ঠিক এর বিপরীত।’
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলক উপায়ে এগিয়ে চলেছে এবং আমি আমার প্রতিনিধিদের চুক্তি করার জন্য তাড়াহুড়ো না করতে বলেছি। কারণ সময় এখন আমাদের পক্ষে। তিনি বলেছেন, ‘‘চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনও ভুল করা যাবে না!’’
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ‘‘অনেক বেশি পেশাদার এবং ফলপ্রসূ হয়ে উঠছে।’’ তবে ইরানের উদ্দেশে চূড়ান্ত সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, ‘‘তাদের অবশ্যই বুঝতে হবে, তারা কোনও পারমাণবিক অস্ত্র কিংবা বোমা তৈরি অথবা সংগ্রহ করতে পারবে না।’’
ট্রুথ স্যোশাল পোস্টের শেষের দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি নতুন একটি প্রস্তাব তুলে ধরে বলেছেন, আঞ্চলিক যে দেশগুলো এখনও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি, তাদের এতে যোগ দেওয়া উচিত। সম্ভবত ইরানও এতে যোগ দিতে চাইতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। হামলায় দেশটির সর্বোচ্চ নেতাসহ শীর্ষ ইরানি কর্মকর্তারা নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে ট্রাম্প এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস