মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের জেরে এবার মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ সব সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি চাপ অব্যাহত রাখে, তাহলে আঞ্চলিক জ্বালানি পরিবহন ব্যবস্থা আরও বড় সংকটের মুখে পড়তে পারে।
বুধবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রকাশিত এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ‘আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না।’ এর আগে ইরান নতুন করে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়।
একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে আবার নৌ অবরোধ কার্যকর করে। বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য মূলত ইয়েমেনের মিত্র হুতি গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব-এল-মান্দেব প্রণালী বন্ধ করার সম্ভাব্য ইঙ্গিত।
এমনটি হলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই ঝুঁকির মুখে পড়বে। বাব-এল-মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক সমুদ্রপথে পণ্য পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।
ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সোমবার হুতিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা চালিয়ে যায়, তাহলে তারা বাব-এল-মান্দেব প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত। তাঁর দাবি, এমনটি হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে।
এদিকে সোমবার নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে দেশটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা। এর মধ্য দিয়ে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর মধ্যে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যায়।
হুতিরা এর আগেও বাব-এল-মান্দেব প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটানোর সক্ষমতার প্রমাণ দিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ইরান-সমর্থিত এই গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট বলে দাবি করা বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালিয়েছিল।
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতে নতুন দফায় হামলা চালানোর ঘোষণা দেয় মার্কিন বাহিনী। এর এক দিন পরই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে নতুন এই হুমকি দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে ইরান সাতটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে প্রায় এক ডজন নাবিক নিহত, নিখোঁজ বা আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির আশপাশ এবং ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ডজন সামরিক স্থাপনায় টানা সাত ঘণ্টা অভিযান চালিয়েছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস