শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ভিভোর এনইউবি ক্লাব ফেস্টে অংশ নিলেন ৫ হাজার শিক্ষার্থী


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২৬ বিকাল ৬:৫২

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। গত ২ থেকে ৪ আগস্ট আয়োজিত এ উৎসবের টাইটেল স্পন্সর ছিল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতেই এ উৎসবের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজনে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন।  

উৎসবের প্রধান আয়োজক ছিল এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। সহ-আয়োজক এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং এনইউবি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব। ক্লাব পার্টনার হিসেবে যুক্ত ছিল এনইউবি টেক্সটাইল ক্লাব, গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব এবং এনইউবি বিজনেস এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ক্লাব। 

তিন দিনব্যাপী এ উৎসবে ছিল মোবাইল ফটোগ্রাফি কর্মশালা, ফটো ওয়াক, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ফটো স্টোরি চ্যালেঞ্জ ও বিতর্ক প্রতিযোগিতা। গেমিংপ্রেমীদের জন্য আয়োজন করা হয় পাবজি ও ই-ফুটবল টুর্নামেন্ট। এছাড়া র‍্যাম্প শো, ফ্ল্যাশ মব, ইন্টারঅ্যাকটিভ গেমস এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো উৎসব।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভিভো স্মার্টফোন এক্সপেরিয়েন্স জোন। এখানে অংশগ্রহণকারীরা ভিভোর সর্বশেষ স্মার্টফোন ব্যবহার করে দেখার সুযোগ পান। এছাড়া ছিল ফটো জোন, যেখানে শিক্ষার্থীরা তাৎক্ষণিক ছবি তুলে প্রিন্ট করতে পারেন। উৎসবজুড়ে তারা ভিভো টিমের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ভবিষ্যতে ভিভোর বিভিন্ন ক্যাম্পাস আয়োজন ও কার্যক্রমের খবর পেতে অনেকে ভিভো বিডি কমিউনিটিতে নিবন্ধন করেন।

এ বিষয়ে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিভো বাংলাদেশের মতো প্রতিষ্ঠানের এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে এবং তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। 

তিন দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। শেষ দিনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে উপহার, টি-শার্ট, সনদপত্র এবং ভিভো বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভিভো বাংলাদেশ।

Parisreports / Parisreports

ভিভোর এনইউবি ক্লাব ফেস্টে অংশ নিলেন ৫ হাজার শিক্ষার্থী

প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের

বাংলাদেশে এলো এইচএমডি মোবাইল

ভিভো ওয়াই৫০০ প্রি-অর্ডারে দারুণ অফার

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০

স্মার্টফোনের দাম কমাল টেকনো

পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০

অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন 

হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনল শাওমি

কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ