গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে আছড়ে পড়ে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রিসের স্থানীয় দৈনিক পত্রিকা ‘কাঠিমেরিনি’ এক প্রতিবেদন থেকে জানায়, বেল মডেলের ওই হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল এটির।
কিন্তু আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে একটি নতুন তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে, ওই হেলিকপ্টারের পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলছে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২