শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৬ রাত ১০:৩৯

ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথসহ ভেতরের অংশে হাটুসমান পানি জমেছে। এতে দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরে যাতায়াত করা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার দিল্লিতে প্রবল বৃষ্টির পর বিমানবন্দরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা হাঁটু পর্যন্ত পানি পেরিয়ে লাগেজের ট্রলি ঠেলে বিমানবন্দরের প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছেন। অনেককে পানির মধ্যেই দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

হিমাংশী নামে এক যাত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘প্রচুর পানি জমে আছে। এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। আমি প্রায় আধা ঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি এবং পানির  কমার জন্য অপেক্ষা করছি, যাতে ভেতরে প্রবেশ করতে পারি।’ 

Parisreports / Parisreports

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা

দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটালো দিল্লি পুলিশ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

ইয়েমেনে বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত

রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০