বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৬ রাত ৮:৫৪

যুক্তরাষ্ট্রে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক রোগ হাম। দেশটিতে চলতি বছরে এ পর্যন্ত ৪৭টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় ৩ হাজার ৯০০টি হামের কেস রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে হামের এমন প্রাদুর্ভাবকে নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা।

গত সোমবার (৫ অক্টোবর) নিউইয়র্কে ১০৯টি নতুন কেস শনাক্ত হওয়ার পর অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এদিকে পেনসিলভেনিয়ায় বিগত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই অঙ্গরাজ্যে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা হাজারের কোটা অতিক্রম করেছে।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। তবে ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা এ নিয়ে আপত্তি তুলেছেন। তারা কেবল দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র গত আগস্টে দাবি করেন, পেনসিলভেনিয়ার হামে মৃত্যুর তথ্যটি ‘মনগড়া’। সে সময় এই অতি সংক্রামক মৃত্যুর হিসাব গণনার পদ্ধতি পরিবর্তনের জন্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) নির্দেশ দেন তিনি।

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ, যার ফলে তীব্র জ্বর, র‍্যাশ বা ফুসকুড়ি, কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে জল পড়ার মতো লক্ষণ দেখা দেয়। সংক্রমণ জটিল রূপ নিলে মস্তিষ্কে প্রদাহ, নিউমোনিয়া এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

হামে আক্রান্ত কোনও ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির নিঃসৃত কণা বা ড্রপলেট বাতাসে প্রায় দুই ঘণ্টা ভেসে থাকতে পারে অথবা যেকোনো তলে আটকে থেকে সংক্রমণ ঘটাতে পারে।

হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে কার্যকরী এমএমআর টিকার দুটি ডোজ গ্রহণ করলে সারা জীবনের জন্য সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়।

Parisreports / Parisreports

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১