সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১:৩৭

রাজধানী ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।

হামলার খবর চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। তিনি বলেন, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল একাধিক ব্যানার। এ সময় তাদেরকে আরও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিও জানান।

অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

Parisreports / Parisreports

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০