কৃষ্ণসাগরে রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের
কৃষ্ণসাগরে প্রথমবারের মতো একটি নৌড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, এ হামলায় রাশিয়ার আরেকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।খবর রয়টার্সের।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখানকুতের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী সামুদ্রিক ড্রোন রাশিয়ার ওই এমআই-৮ হেলিকপ্টারকে আঘাত করে।
এই প্রথম ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন আকাশপথের কোনো নিশানাকে ভূপাতিত করেছে। তবে রাশিয়া কোনো বক্তব্য দেয়নি এ বিষয়ে।
হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিতীয় রুশ হেলিকপ্টারটি বিমানঘাঁটিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। ইউক্রেনের নৌবাহিনীর ড্রোনের আঘাতে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাটি প্রখ্যাত রুশ সামরিক ব্লগার ভোয়েনি অসভেদোমিতেলও উল্লেখ করেছেন।
হেলিকপ্টার ধ্বংস হওয়ার বিষয়ে মস্কো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাদের ব্ল্যাক সি ফ্লিট নামে নৌবহর আটটি ইউক্রেনীয় ড্রোনজাহাজ ধ্বংস করেছে।
Parisreports / Parisreports
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত
ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার