আমীর খসরু
মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনওই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার।
বিএনপির এই নেতা আরও বলেন, এই আন্দোলন একদিনে হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ত্যাগ ভোলার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।
Parisreports / Parisreports
বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান