জিমে গিয়ে দুর্ঘটনার শিকার রাশমিকা
জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরে ‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন এই এই দক্ষিণী অভিনেত্রী। বলিউডের সিনেমাতেও সবর রাশমিকা। সালমানের বিপরীতে দেখা যাবে তাকে। তবে তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। তাই শুটিং সেটে যাচ্ছেন না এই নায়িকা। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা গেছে রাশমিকা সম্প্রতি জিমে চোট পেয়েছেন। তাই চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী।
সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন রাশমিকা। শুটিং শিডিউলের মাঝে একদিন জিম করতে গিয়ে মারাত্মক আঘাত পান। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় শুটিং বন্ধ রাখতে। সে অনুযায়ী চলছেন রাশমিকা। চিকিৎসকেরা ছাড়পত্র দিলেই কাজে ফিরবেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা গেছে ইয়াপে ব্যান্ডেজ করে বসে আছেন রাশমিকা। অভিনেত্রীর সেই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অনেকেই তার সুস্থতা কামনা করে পোস্ট করছেন।
সিকান্দার পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। সালমান-রাশমিকা ছাড়াও এতে আছেন কাজল আগারওয়াল, সত্যরাজ, শরমন যোশি, প্রতীক বাব্বারসহ অনেকে। ৪০০ কোটি রুপি বাজেটে তৈরি হচ্ছে সিকান্দার। ঈদ উপলক্ষ্যে ৩০ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। সিকান্দারের শুটিং শেষ করে তেলুগু সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর শুটিংয়ে যোগ দেয়ার কথা রাশমিকার। গত মাসে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। এতে রাশমিকার উপস্থিতি নজর কেড়েছে সবার।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে