মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ অমিতাভ
বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে জীবনের নানা মুহূর্তও দর্শকদের মাঝে শেয়ার করেছেন। এবার মা তেজি বচ্চনের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে কিছু মুহূর্ত ভাগ করলেন অমিতাভ।
বিগ বি সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের একটি না দেখা ছবি শেয়ার করেছেন। যেখানে বলিউড সুপারস্টার আবেগাপ্লুত হয়ে লিখেছেন, ‘আজ ২১ ডিসেম্বর। আমার চোখের সামনে এখনও সেই দিনের প্রতিটি মুহূর্ত।’
অমিতাভ বচ্চনের মা এবং প্রয়াত কবি হরিবংশ রাই বচ্চনের স্ত্রী তেজি বচ্চন, দীর্ঘদিন অসুস্থতার পর ২১ ডিসেম্বর ২০০৭ সালে মারা যান। তার জীবনে মায়ের ভূমিকা নিয়ে এর আগেও বহুবার কথা বলছেন অভিনেতা।
তাই মৃত্যুর এত বছর পরেও মায়ের কথা মনে করে চোখে জল অভিনেতার। অমিতাভ বলেছেন, ‘মায়ের মৃত্যুর সেই মুহূর্তটা মনে পড়ছে। আমরা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে তাকে যেতে দেখেছিলাম।’
অমিতাভ বচ্চন প্রায়ই তার ব্লগে নানা অনুভূতি প্রকাশ করেন। এর আগেও, বিগ বি অভিষেক এবং ঐশ্বরিয়ার ব্যক্তিগত বিষয় নিয়ে নানা জল্পনার মাঝেই গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছিলেন।
তিনি লিখেছেন, ‘আমি খুব কমই পরিবার নিয়ে কথা বলি। কারণ, আমি গোপনীয়তা বজায় রাখতে চাই। তবে মানুষ অযথা নানা জল্পনা-কল্পনা করতে থাকে।’
Parisreports / Parisreports
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন