রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মির্জা ফখরুল

সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ১১:৩

‘তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাকটিভ (সক্রিয়)। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। এরাই পারে সব বৈষম্য দূরীকরণসহ সব স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এছাড়া সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।’

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি এম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সভাপতিত্ব করেন। এ সময় বিশিষ্ট সাংবাদিক মো. শফিক রেহেমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫-কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া দাওয়া আনন্দ-ফুর্তি ছাড়াও কনসার্টে সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পীরা।

Parisreports / Parisreports

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান