কিসে হিংসা হয়, জানালেন শ্বেতা
ওটিটির শীর্ষ তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন শ্বেতা ত্রিপাঠি। ‘মির্জাপুর’ সিরিজের সাফল্য খ্যাতির তুঙ্গে পৌঁছে দিয়েছে তাঁকে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ইয়ে কালি কালি আঁখে’র দ্বিতীয় মৌসুমেও দাপট দেখিয়েছেন তিনি। শ্বেতার মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত ‘ইয়ে কালি কালি আঁখে’র দ্বিতীয় মৌসুম দারুণ সফলতা পেয়েছে। চলতি বছর মুক্তি পেয়েছে মির্জাপুর-এর তৃতীয় কিস্তিও। জোড়া সাফল্যে দারুণ উৎফুল্ল শ্বেতা।
আলাপের শুরুতেই বললেন, ‘আমি যেখানেই যেতাম, সবাই প্রশ্ন করত, “ইয়ে কালি কালি আঁখে ২” কবে আসবে? তাই আমরা একটু চাপেই ছিলাম। এসব আমাদের জীবনের অংশ। সবাই প্রচণ্ড পরিশ্রম করছি। তার ফল পাচ্ছি। দর্শকের থেকে প্রশংসাসূচক মন্তব্য পাচ্ছি। আর কী চাই।’
‘ইয়ে কালি কালি আঁখে’র দুই মৌসুমের মধ্যে লম্বা সময়ের ব্যবধান। এই সিরিজের ‘শিখা’ হয়ে উঠতে আগের মৌসুম আবার দেখেছিলেন বলে জানান শ্বেতা। তাঁর কথায়, ‘“মির্জাপুর ৩”-এর সময়ও আমি আগের দুটি মৌসুম দেখেছিলাম। এই সিরিজের ক্ষেত্রেও তা–ই করেছি। আমার অভিনীত চরিত্রের শারীরিক ভাষা, কণ্ঠস্বর ঝালিয়ে নেওয়ার জন্য আমি আগের কিস্তি দেখতে পছন্দ করি। নতুন মৌসুমে চেষ্টা করি আগের ভুলত্রুটিগুলো শুধরে নিতে।’
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে