বুধবার, ২২ জুলাই, ২০২৬

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত!


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১১:৪৮

শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল ভারত। অবশেষে ভারত-পাকিস্তান আর আইসিসি, তিন পক্ষই সমঝোতায় পৌঁছেছে। আসন্ন টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতেই। 

এদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনো ঘোষণা করেনি আইসিসি। তবে  ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজ জানিয়েছে, প্রস্তাবিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আর আসরের দ্বিতীয় দিনই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত লড়াই।

রেভস্পোর্টজের প্রকাশিত সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে মাঠে নামবে পাকিস্তান। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের, এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যুতে। 

আসন্ন আসরে ভারত-পাকিস্তানের জমজমাট লড়াইটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। 

একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। আসন্ন টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আর আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা রয়েছে বি গ্রুপে। 

Parisreports / Parisreports

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ