২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না জানালেন নেইমার
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। ২০২২ সালের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর নেইমার জানিয়েছিলেন, পরবর্তী বিশ্বকাপেও খেলতে পারেন তিনি। এবার ব্রাজিলিয়ান এই তারকা সরাসরি বললেন যে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি।
নেইমার ব্রাজিলের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন গত বছরের ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচেই চোটে পড়েন তিনি যে কারণে দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চোট কাটিয়ে ফিরে কদিন আগে আল হিলালের হয়ে মাঠেও নেমেছিলেন তিনি, কিন্তু এরপর আবার চোটে পড়ে ছিটকে গয়েছেন তিনি।
ব্রাজিলের হয়ে সবশেষ ১৪ ম্যাচে মাঠে না নামতে পারা নেইমার জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করতে পারার মত বিষয় আর নেই। তাই তো বারজিলের জার্সিতে আবার ফেরার প্রত্যাশার সঙ্গে ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার কথাও জানিয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘অবশ্যই। আমি ফিরব। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই (গত নভেম্বরে বাছাইয়ের ম্যাচে) ডাকতে পারত। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরেরবার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।’
২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’
তবে চোট থেকে ফিরে আগে তিনি আল হিলালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটাতে চান বলেও জানিয়েছেন তিনি। নেইমার বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো—ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য