অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ে ‘বিধ্বস্ত’ ম্যাকসুয়েনি
বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে থেকেই আলোচনায় ছিল এই একটি বিষয়। ডেভিড ওয়ার্নারের উত্তরসূরি কে হবেন তা জানতে সবাই আগ্রহী ছিলেন। সব আলোচনা একপাশে রেখে উসমান খাজার সঙ্গী হিসেবে ন্যাথান ম্যাকসুয়েনিকে বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা, তবে নির্বাচকদের বাজিটা কাজে লাগেনি। এর আগে কখনোই ওপেনিংয়ে না খেলা ম্যাকসুয়েনি সিরিজের প্রথম তিন টেস্টেই ব্যর্থ হয়েছেন।
ওপেনিংয়ে ম্যাকসুয়েনি তিন টেস্টে উল্লেখযোগ্য কোনো ইনিংস না খেলতে পারায় দলে পরিবর্তন এনেছে অজিরা। ম্যাকসুয়েনির বদলে দলে নেয়া হয়েছে আরেক তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে। এদিকে সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়ে হতাশ হয়ে পড়েছেন ম্যাকসুয়েনি।
তরুণ এই ওপেনার বলেন, ‘হ্যাঁ, আমি বিধ্বস্ত হয়েছি। আমি আমার স্বপ্নটা সত্যি করতে পেরেছি এবং তারপর যেভাবে আমি করতে চেয়েছিলাম সেভাবে কাজ করেনি। কিন্তু এটা (জীবনের) সবকিছুর অংশ এবং আমার মাথা নিচু করে আবার নেটে ফিরবো। কঠোর পরিশ্রম করব এবং আশা করি পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকবো।’
তবে বাদ পড়লেও বাস্তবতা মেনেই নিয়েছেন ম্যাকসুয়েনি। তাই তো আবার কঠর পরিশ্রম করে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ম্যাকসুয়েনি বলেন, ‘আমরা এমন একটা খেলায় আছি আপনি যদি সুযোগ না নেন এবং যেভাবে পারফর্ম করতে চান সেভাবে যদি করতে না পারেন, আপনার জায়গা কখনোই নিরাপদ নয়। ব্যাট হাতে আমি বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছি। আমি দুর্ভাগ্যবশত আমার সুযোগগুলো নিতে পারিনি। যেমনটা বললাম, আমি এটা নিশ্চিত করার জন্য কাজ করব আবার যদি সুযোগ আসে তাহলে আমি অবশ্যই প্রস্তুত।’
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে আগামী ২৬ ডিসেম্বর মাঠে নামবে অস্ট্রেলিয়া। মেলবোর্নে হতে যাওয়া এই বক্সিং ডে টেস্ট দিয়েই অজিদের দলে অভিষেক হতে পারে ১৯ বছর বয়সী কনস্টাসের।
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য