মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ড নাইন্টিতে মুখোমুখি হবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিবের পর এবার এই লিগে দল পেয়েছেন তামিম ইকবাল।
একসময় সাকিব-তামিমের বন্ধুত্বের কথা শোনা গেলেও এখন দুজন রয়েছেন দুই মেরুতে। এবার বিদেশের মাটিতে (রায়পুরে) এই দুই তারকার মুখোমুখি লড়াই দেখা যেতে পারে।
লেজেন্ড নাইন্টি টুর্নামেন্টে ভিন্ন দলের হয়ে খেলবেন সাকিব-তামিম। বিগ বয়েজ স্কোয়াড দলে ভিড়িয়েছে তামিমকে। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক অধিনায়ক নিজেই। অন্যদিকে, এই লিগে সাকিব আল হাসান মাঠ মাতাবেন দুবাই জায়ান্টসের হয়ে।
সম্প্রতি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। যদিও চলমান বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্বে আছেন এই ওপেনার। অন্যদিকে, রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব। বোলিং অ্যাকশন নিয়ে পড়েছেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায়।
আগামী ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই লেজেন্ড নাইন্টি টুর্নামেন্ট।
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য