স্পেনের বিদায়ে টেনিসে শেষ হলো নাদালের পথচলা
চোটের সঙ্গে পেরে না ওঠায় ডেভিস কাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রাফায়েল নাদাল। সেখানে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে নাদাল অধ্যায়। নেদারল্যান্ডস স্পেনকে বিদায় দেওয়ায় ৩৮ বছর বয়সীর পেশাদার টেনিসের শেষটাও হয়েছে এখানেই।
স্পেনের হয়ে প্রথম সিঙ্গেলসে হেরেছেন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী। তবে দ্বিতীয় ম্যাচ জিতেছেন তার সঙ্গী কার্লোস আলকারেজ। ভাগ্য নির্ধারণ হয়েছে ডাবলসে। সব মিলে ডাচরা ২-১ ব্যবধানে জিতলে স্পেনের বিদায় নিশ্চিত হয়েছে। নাদালকে সিঙ্গেলসে ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন বটিচ ফন ডি জান্ডশুল্প। তার পর আলকারেজ দ্বিতীয় ম্যাচে ট্যালন গ্রিকসপুরকে হারান ৭-৬ (৭-০), ৬-৩ গেমে।
চোটের কারণে গত জুলাই থেকে অফিসিয়াল কোনও সিঙ্গেল ম্যাচ খেলতে পারেননি নাদাল। ফলে এই টুর্নামেন্টেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। সেটা দূর হয়ে যায় যখন অধিনায়ক ডেভিড ফেরার জানান, প্রথম সিঙ্গেলসে খেলবেন নাদাল।
নিজের বিদায় আসন্ন দেখে স্প্যানিশ জাতীয় সংগীতের সময় আবেগ আপ্লুত ছিলেন তিনি। তার জন্য কোর্টে চলতে থাকে ‘রাফা রাফা’ ধ্বনি।
বিদায়কালে এই আবেগ স্পর্শ করে নাদালকে। নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমার জন্য দিনটা ছিল আবেগের। পেশাদার ক্যারিয়ারে শেষবারের মতো জাতীয় সংগীত শোনার যে আবেগ, সেটার অনুভূতি সত্যিই আমার জন্য স্পেশাল।’
নাদালের ২০ বছরের লম্বা ক্যারিয়ার। সুখে দুঃখে পাশে থাকা দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, ‘নেদারল্যান্ডস দলকে অভিনন্দন। স্প্যানিশ দলকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তারা আমাকে আবার ডেভিস কাপ খেলার সুযোগ করে দিয়েছে। কিন্তু যেভাবে চেয়েছি, সেভাবে হয়নি। আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য