দেশে জিয়াবাদ বা মুজিববাদ চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না। দেশে সবার ওপরে জনগণ থাকবে। জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর রূপায়ন সেন্টারে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এদেশে বিভাজনের রাজনীতি চলবে না। দেশের যেকোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। লাল কিংবা নেভি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না। বর্তমান জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে। একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। গত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
Parisreports / Parisreports
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি