ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র
শেষ মুহূর্তে পাশার দান উল্টে যাওয়ায় ব্যালন ডি’অর জেতা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। যদিও এর বড় দাবিদার ছিলেন তিনিই। স্বপ্ন ভেঙে ব্যালন ডি’অর জিতে নেন স্পেনের রদ্রি। তবে এবার আর আশাহত হতে হলো না ব্রাজিলিয়ান এই তারকাকে। ব্যালন ডি’অর না পেলেও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’ ঠিকই জিতে নিয়েছেন ভিনিসিয়ুস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে রিয়াল মাদ্রিদ তারকার আক্ষেপ ঘুচেছে কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে।
২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল এবং ১১ অ্যাসিস্টসহ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস।
১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।
ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসিও। তবে মেসি বা রদ্রি নয়, ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রই।
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য