পারিশ্রমিক না পাওয়ায় মাঠে আসেননি বিদেশি ক্রিকেটাররা
বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। তবে ম্যাচ শুরুর মাত্র ত্রিশ মিনিট বাকি থাকলেও রাজশাহীর বিদেশী ক্রিকেটাররা এখনো মাঠে আসেনি বলেই জানা গেছে।
ম্যাচ শুরুর আগে রাজশাহীর দেশি ক্রিকেটারদের ওয়ার্ম আপ করতে দেখা গেলেও দেখা যায়নি বিদেশি কোনো ক্রিকেটারকে। ফ্র্যাঞ্চাইজিটির বিদেশী কোনো ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেনি বলেই খবর।
এর আগে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। আজ ম্যাচের আগে দেশি ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গেছে।
এদিকে জানা গেছে, আজ দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ক্রিকেটারদের ওয়েস্টিন থেকে শেরাটনে নেওয়া হয়েছে। এদিকে বিপিএলের নিয়মানুযায়ী, খেলার জন্য একাদশে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটারকে রাখতেই হবে।
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য