মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান মুশফিকুল ফজল আনসারীর
মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন মুশফিকুল ফজল আনসারী। সোমবার (২৭ জানুয়ারি) তিনি মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।
রাষ্ট্রদূত হিসেবে প্রথম কর্মদিবসের ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘নতুন কর্মস্থলের প্রথম দিন।’
এর আগে, গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের তথ্যটি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।
Parisreports / Parisreports
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত