বুধবার, ৩ জুন, ২০২৬

রাশিয়ার কাজানে ৩ বহুতল ভবনে ৯/১১ ধাঁচে ড্রোন হামলা!


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১২:২৩

রাশিয়ার কাজানে শনিবার সকালে তিনটি বহুতল ভবনে পর পর ড্রোন হামলা হয়েছে। যদিও এই হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।  কিন্তু স্থানীয়দের দাবি, সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত অনেকটা ৯/১১-র ধাঁচেই ওই বহুতলগুলিতে হামলা চালানো হয়েছে। ঘটনাচক্রে, সম্প্রতি রাশিয়ার এই শহরেই অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিকস’ সম্মেলন। খবর তাসের।

হামলার বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছে। এসব ভিডিওতে দেখা গিয়েছে গগনচুম্বী তিনটি বহুতলে সোজা গিয়ে আঘাত করছে ড্রোনগুলি। তার পরই বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ভরে গেল আকাশ। 

এই ঘটনাই ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়দার হামলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে। যে হামলায় ২,৯৭৭ জনের মৃত্যু হয়েছিল। মস্কোর দাবি, ড্রোন হামলাগুলো চালিয়েছে ইউক্রেন। যদিও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোনকে তৎপরতার সঙ্গে ধ্বংস করেছে। 

তবে রুশ সংবাদ সংস্থা ‘স্পুটনিক’ কাজানের মেয়রের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, এই হামলার জেরে বহুতলগুলির বেশ কয়েকটি তলায় আগুন ধরে গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। 

এই ঘটনার পর পরই কাজানে হুলস্থূল পড়ে যায়। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি কাজান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিমান ওঠানামাও বন্ধ হয়ে যায়। 

এ বছরই ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়ার এই শহরে। আর তার জেরেই সংবাদের শিরোনামে উঠে আসে কাজান। বিশ্বের প্রভানশালী রাষ্ট্রপ্রধানরা সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন। ২০১৮ সালে এখানে ফুটবল বিশ্বকাপেরও খেলা অনুষ্ঠিত হয়েছিল।

Parisreports / Parisreports

ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার পরিকল্পনা

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা