বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ডেক্সটপ কম্পিউটারে ছাড় দিয়েছে ওয়ালটন


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪-২-২০২৫ দুপুর ১১:১৮

তারহীন স্লিম ডেস্কটপ কম্পিউটার সেটআপ হিসেবে দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অল ইন ওয়ান পিসি’। এবার ডেক্সটপ এই কম্পিউটারে বিশেষ ছাড় ঘোষণা করল দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের অল ইন ওয়ান পিসি ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত থাকছে ছাড়। এ ছাড়াও সাথে থাকছে বিনামূল্যে ব্লুটুথ কিবোর্ড ও মাউস।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অল ইন ওয়ান পিসিতে মনিটরের সঙ্গে র‍্যাম, রমসহ কম্পিউটারের সব ধরনের যন্ত্রাংশ সংযোজিত থাকে। সহজে সেটআপ করার সুবিধা ও কম জায়গা প্রয়োজন হয়। পাশাপাশি এতে রয়েছে দৈনন্দিন কাজ করার শক্তিশালী প্রসেসর, দ্রুতগতির স্টোরেজসহ প্রয়োজনীয়সব ফিচার। এছাড়া অনলাইন মিটিংয়ের জন্য ডেক্সটপটিতে রয়েছে এইচডি ওয়েবক্যাম। এ ছাড়াও ওয়ালটন অল ইন ওয়ান পিসিতে রয়েছে কাস্টমাইজেশন সুবিধা। ফলে গ্রাহক তার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ফিচার যুক্ত করে পণ্য ডেলিভারি নিতে পারবেন।

ওয়ালটন ইউনিফাই অলইনওয়ান পিসিতে রয়েছে ইন্টেলের কোর আই সেভেন ১২ জেনারেশন পর্যন্ত প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, দ্রুতগতির এসএসডি স্টোরেজ, ফুল এইচডি ডিসপ্লে, বিল্টইন ওয়াইফাই ও এইচডি ক্যামেরাসহ প্রয়োজনীয় সকল ফিচার। সেই সঙ্গে রয়েছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।

বর্তমানে বাজারে রয়েছে ৫টি ভিন্ন সিরিজের ২০টিরও বেশি মডেলের অল ইন ওয়ান পিসি রয়েছে। যেখানে ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফিচার যুক্ত করতে পারবেন। ছাড়সহ এই ইউনিফাই অল ইন ওয়ান পিসি পাবেন ৪৪ হাজার ৮৬৫ টাকা থেকে ৮৩ হাজার ৯৩৭ টাকা। ওয়ালটন প্লাজা ছাড়াও অনলাইন স্টোরে মিলবে তাদের যেকোনো পণ্য।

Parisreports / Parisreports

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি

মুখের স্বাস্থ্যের অবস্থা জানাবে এই ব্রাশ

ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’

বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক