এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করলো বাক্কো
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দুস্থ শিশুদের নিয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করে। মাহফিলটি ঢাকার সাভারের বিরুলিয়া সংলগ্ন ‘জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকা মাদ্রাসায়’ অনুষ্ঠিত হয়। বাক্কো বরাবরই দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই উদ্যোগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
উক্ত ইফতার মাহফিলে বাক্কোর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বাক্কোর সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, মাদ্রাসার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মাহফিলের শুরুতে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম তাঁর বক্তব্যে বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।” ইফতার পূর্ব মুহূর্তে বাক্কো প্রতিনিধিগণ শিশুদের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং সার্বিকভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া এসকল শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ সকলকে আপ্লুত করে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ আয়োজনের জন্য বাক্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের আহ্বান জানান।
বাক্কোর এই মহতী উদ্যোগ সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন। ভবিষ্যতে বাক্কো আরও ব্যাপক পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে সমাজের সকল স্তরের মানুষ উপকৃত হতে পারে। এ ধরনের উদ্যোগ শুধু দান-সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের অবহেলিত শিশুদের প্রতি সহানুভূতি ও ভালোবাসার প্রকাশ।
Parisreports / Parisreports
ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক
ভিভোর এনইউবি ক্লাব ফেস্টে অংশ নিলেন ৫ হাজার শিক্ষার্থী
প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০
সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের
বাংলাদেশে এলো এইচএমডি মোবাইল
ভিভো ওয়াই৫০০ প্রি-অর্ডারে দারুণ অফার
সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০
স্মার্টফোনের দাম কমাল টেকনো
পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০
অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন