বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
‘দুর্গম পাহাড়, চরের জনপদ কিংবা ব্রডব্যান্ড-বঞ্চিত সীমান্ত’ যেখানে এখনো পৌঁছেনি ফাইবার অপটিক, সেসব অঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনা ও উদ্যোগে বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে সেবা দিতে শুরু করেছে। এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং আমাদের দেশের ডিজিটাল কাঠামোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।
প্রায় তিন মাস ধরে পরীক্ষামূলক সম্প্রচার চালানোর পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্টারলিংক তার সেবা চালু করে। প্রতিষ্ঠানটি বিটিআরসি থেকে ‘স্যাটেলাইট অপারেটর লাইসেন্স’ এবং ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ পায়, যার বৈধতা ১০ বছর।
Parisreports / Parisreports
কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত
টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ
আইকনিক ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল
টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে ইনফিনিক্স
‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন
গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো
সুবর্ণচরের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা কর্মশালা
এনইআইআর সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম