বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসছে ভিভো ওয়াই২৯


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২৫ সকাল ৬:৩

স্মার্টফোন প্রেমীদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে, ঈদের আগেই ভিভো নিয়ে আসছে তাদের নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন। শক্তিশালী ব্যাটারি, টেকসই ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং অনন্য রঙের সমন্বয়ে তৈরি ভিভো ওয়াই২৯।

স্মার্টফোনটিতে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকায় এক চার্জেই সারাদিন নিশ্চিন্তে গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিং করা যাবে। আর ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির সাহায্যে দ্রুত চার্জ হওয়ায় নিশ্চিত হয় এর নিরবচ্ছিন্ন ব্যবহার। সেই সাথে ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ফোনের কুলিং এবং ব্যাটারি পারফরম্যান্স উন্নত করেছে। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার সমস্যা থেকে মুক্ত থাকা যায়।

অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইনের স্মার্টফোনটিতে স্কট শিল্ড গ্লাস থাকার কারণে এটি অত্যন্ত টেকসই। যে কোনো দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া বা ধাক্কা সামলানোর ক্ষেত্রে এর রয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন।

ডিজাইনের ক্ষেত্রেও ভিভো ওয়াই২৯ নজরকাড়া। মেটালিক হাই-গ্লস ফ্রেম ফোনটিকে দিয়েছে স্টাইলিশ ও অভিজাত লুক। ছোট থ্রিডি প্লেট ডিজাইন দিবে গ্রিপের বাড়তি আরামদায়ক অনুভূতি। ভিভো ওয়াই২৯ পাওয়া যাবে ’নোবল ব্রাউন’ ও ’এলিগেন্ট হোয়াইট’ দু’টি অনন্য রঙে।

Parisreports / Parisreports

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি

মুখের স্বাস্থ্যের অবস্থা জানাবে এই ব্রাশ

ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’

বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক