মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রকাশ্যে যুবককে কুপিয়ে পালানোর সময় আটক ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৫ রাত ১০:১০

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে রাস্তার ফুটপাতে ফেলে এক যুবককে কুপিয়ে পালানোর সময় জনতার হাতে দুজন আটক হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সৃষ্টি হয়েছে তোলপাড়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। আহত তরুণের পরিচয় জানা যায়নি।

থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃতদের বহনকারী প্রাইভেটের সঙ্গে ভুক্তভোগীর মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গাড়ির চালক ও তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দিতে থাকে। এ সময় কুপিয়ে পালানোর সময় দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির চালক বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। তাদের দুজনকে আটক করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত তদন্তের পর বলা হবে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন ফুটপাতে পড়ে যাওয়া এক তরুণকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন সেই যুবক ওঠে পাশে থাকা এক তরুণীর পেছনে লুকানোর চেষ্টা করছে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০