ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। এ অবস্থায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় কোনো উড়োজাহাজ ঢাকা ছাড়তে পারেনি, তেমনি নামতেও পারেনি কোনো ফ্লাইট।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর কুয়াশায় চারপাশ ঝাপসা হয়ে যাওয়ায় কোনো ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি। একই কারণে ঢাকার আকাশে অবস্থান করা প্রায় ৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে ব্যর্থ হয়। পরে সকাল ৯টা ৫২ মিনিটে কুয়াশা কিছুটা কেটে গেলে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি তেমন নয়। মূলত সকাল ৬টার পর থেকে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা ছিল না। ফলে কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। পরিস্থিতি উন্নত হওয়ার পর ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট হ্যানয় বিমানবন্দরে পাঠানো হয়েছে।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান