শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পরিসংখ্যান বলছে ৭ মাসে নিখোঁজ সাড়ে ১৫ হাজারের বেশি

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ রাত ৯:৩

একটি সন্তান নিখোঁজ হলে তাকে ফিরে পাওয়ার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত পরিবারের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়। তবে সেই অপেক্ষার শেষ সবসময় সুখের হয় না। তারই উদাহরণ কুমিল্লার ঘটনা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ১৩ বছরের সন্তান অপ্রতিম শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাতেই এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবার ও পুলিশের পক্ষ থেকে সন্ধান চালানো শুরু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে মা নাহিদা বেগম থানায় জিডি করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সন্তানের খোঁজে পোস্ট করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

অবশেষে শনিবার বিশ্ববিদ্যালয়ের পাশের একটি নির্জন স্থান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একজনকে আটক করেছে।

অপ্রতিমের ঘটনাটি বিচ্ছিন্ন হলেও এটি শিশু নিখোঁজের একটি বড় চিত্রকে নতুন করে সামনে এনেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২ হাজার ৩৮ জন শিশু উদ্ধার হয়নি।

পুলিশের বক্তব্য অনুযায়ী, ছোট শিশুরা অনেক সময় পথ হারিয়ে নিখোঁজ হয়। অন্যদিকে কিশোর-কিশোরীদের নিখোঁজের ক্ষেত্রে পারিবারিক কলহ, অভিমান, পড়াশোনার চাপ এবং বন্ধুদের প্রভাবসহ নানা কারণ সামনে আসে। এসব বিষয়ে পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

 

 

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ