পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা
দীর্ঘদিনের পদোন্নতির জট কাটাতে এবং পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে চলতি বছরের নভেম্বরের মধ্যে পরিদর্শক থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার প্রায় ৪৯২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের এই পদোন্নতি বর্তমান সরকারের আমলে প্রথম বড় পদোন্নতি কার্যক্রম। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। এরপর জারি হতে পারে প্রজ্ঞাপন।
আগের সরকারের আমলে বছরের পর বছর পদোন্নতি আটকে ছিল। সম্প্রতি কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর ঊর্ধ্বতন পদগুলোতেও শূন্যতা তৈরি হয়েছে। এসব কারণে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে।
পদোন্নতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পুলিশ সদর দপ্তরের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রতিটি শূন্য পদের বিপরীতে অন্তত তিনজন কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়েছে।
তারা জানান, বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) প্রায় ১৬০ জন পরিদর্শক ও ট্রাফিক পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত করার অনুমোদন দিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।
৩৬তম, ৩৭তম ও ৩৮তম বিসিএস ব্যাচের প্রায় ১৫৫ জন এএসপিকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়ার কথা রয়েছে।
Parisreports / Parisreports
পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা
রূপপুরের ফিজিক্স টেস্ট সম্পন্ন
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে