সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ বিকাল ৫:২৭

অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস’ সম্মান অর্জন করেছেন তিনি।

তার এ অর্জনের মধ্য দিয়ে সামাজিক কল্যাণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তার কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পেয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স ২০২৬’-এর ৪৩তম আসরে ইয়াশা সোবহানকে এ সম্মাননা দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পেশাজীবী ও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে তার এ অর্জন বিশেষ গুরুত্ব বহন করে।

শিশুর শেখা, বেড়ে ওঠা ও সমাজে নিজের জায়গা করে নেওয়ার পথ যেন বিশেষ চাহিদার কারণে বাধাগ্রস্ত না হয়-এ লক্ষ্য সামনে রেখে কাজ করছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন ও বিকাশে কাজ করে যাচ্ছেন।

শিশুদের সক্ষমতার বিকাশ, তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং সমাজে তাদের স্বতন্ত্র পরিচয় ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার বিষয়গুলো তার সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।

ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসা উন্নয়ন ও ব্র্যান্ড নির্মাণের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টাকে তুলে ধরে।

Parisreports / Parisreports

অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান

জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো

পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা

রূপপুরের ফিজিক্স টেস্ট সম্পন্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস

ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি