সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে বড় কোন ক্ষতির মুখে পড়তে হয়নি তাকে। খবর, টাইমস অব ইন্ডিয়া’র। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরে ঘটে এ দুর্ঘটনা।
বর্ধমানের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সৌরভ। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও অংশ নেয়ার কথা ছিল তার।
এই অস্বস্তিকর ঘটনার পরও গাঙ্গুলি সম্পূর্ণ স্বাভাবিক থেকে তার কর্মসূচি চালিয়ে যান। বর্ধমানের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেন, আমি এখানে আসতে পেরে উচ্ছ্বসিত। আমাকে আমন্ত্রণ জানানোয় খুবই আনন্দিত।
উল্লেখ্য, ১৯৯২ সালে দেশের জার্সিতে অভিষেক হয় সৌরভের। ভারতের অন্যতম সেরা অধিনায়কও বলা হয় তাকে। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বেই ফাইনালে ওঠে মেন ইন ব্লু’রা।
Parisreports / Parisreports
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি