আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতের পথে আজ (বুধবার) দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। সেমিফাইনালে নামার আগে সংবাদ সম্মেলনে ১৯৮২ সালের ফকল্যান্ডস/মালভিনাস যুদ্ধের প্রসঙ্গ তোলা হলে তাৎক্ষণিকভাবে তা নাকচ করে দেন স্কালোনি, ‘না, না, না। এটা শুধু একটি ফুটবল ম্যাচ। অন্য কোনো বিষয় টেনে আনার দরকার নেই। এটি একটি দুর্দান্ত দলের বিপক্ষে ম্যাচ, যাদের কোচকে আমি ভীষণ শ্রদ্ধা করি। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’
একই সুরে কথা বলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলও, ‘আমরা জানি এটি এমন একটি ম্যাচ, যার ঐতিহাসিক গুরুত্ব আছে। দিয়েগো (ম্যারাডোনা) যা করেছিলেন, সেটি সবাইকে মনে করিয়ে দেয়। আমরা আমাদের মালভিনাসের বীরদের নিয়ে গান গাই, মূলত তাদের স্মরণ করার জন্য। কিন্তু আমাদের বুঝতে হবে এটি একটি ফুটবল ম্যাচ। মালভিনাস নিয়ে আলোচনা অন্য জায়গায় হওয়া উচিত। যা ঘটেছিল, তা ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি। আমরা সবসময় নিহতদের স্মরণ করি। তবে এই ম্যাচে আমাদের লক্ষ্য শুধু জিতে ফাইনালে ওঠা।’
ক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে ১৯৮২ সালে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর্জেন্টিনার সামরিক জান্তা তাদের দেশের তীব্র অর্থনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি সরাতে এবং নিজেদের হারানো জনপ্রিয়তা ফিরে পেতে ২ এপ্রিল ফকল্যান্ড আক্রমণ করে। জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার দ্বীপটি পুনরুদ্ধারে নৌবাহিনী পাঠান।
৭৪ দিন ধরে চলমান যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। যুদ্ধে জয় পায় যুক্তরাজ্য। এর প্রায় ৩০ বছর পর ২০১৩ সালে ফকল্যান্ডে বসবাসকারীদের মধ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়। ৯৯ দশমিক ৮ শতাংশ বাসিন্দা গণভোটে ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট দেন। যদিও সেই ভোট নিয়েও বিতর্ক রয়েছে।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র ৩০০ মাইল দূরে, অন্যদিকে ব্রিটেন থেকে এর দূরত্ব প্রায় ৮ হাজার মাইল। ঐতিহাসিক সূত্র ধরে আর্জেন্টিনা স্থানীয় নামের মালভিনাস দ্বীপপুঞ্জকে তাদের ভূখণ্ডের অংশ মনে করে আসছে। অন্যদিকে, ১৮৩৩ সাল থেকে সেখানে স্থায়ীভাবে শাসন করে আসছিল ব্রিটেন। দ্বীপের বাসিন্দারাও ব্রিটিশ বংশোদ্ভূত।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক কয়েক মিনিটকে স্মরণ করলেন বর্তমান আর্জেন্টাইন দলের মিডফিল্ডার ডি পল। যদিও তার বহুল আলোচিত ‘হ্যান্ড অব গড’খ্যাত গোলটি একইসঙ্গে বিতর্কিতও। মাথায় নাগাল না পেয়ে হাতের ছোঁয়ায় তিনি টেক্কা দিয়েছিলেন ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে। অথচ এরপর ম্যারাডোনা চার ফুটবলারকে কাটিয়ে অনেকদূর দৌড়ে গিয়ে করেছিলেন শতাব্দীর সেরা গোলটি। সৌন্দর্য ও বিতর্কিত অধ্যায় যেন একসঙ্গে লেখা হয়ে গেল!
ম্যাচ শেষে আলবিসেলেস্তে ফুটবল-ইশ্বর রসিকতা করে বলেছিলেন, ‘হয়তো এটা ঈশ্বরের হাত ছিল।’ পরে আবার বলছিলেন, ‘ইংরেজদের পকেট মারার মতোই ভালো অনুভূতি হচ্ছে।’ এ ছাড়া অনেকে এটিকে চার বছর আগে ফকল্যান্ড যুদ্ধে নিহত আর্জেন্টাইনদের প্রতি প্রতীকী প্রতিশোধ হিসেবে দেখলেও, ২০১৪ সালে ভেনেজুয়েলার টেলিভিশনে কাজ করার সময় ম্যারাডোনা যুদ্ধটিকে ‘দুটি খুনি সরকারের সাজানো অর্থহীন যুদ্ধ’ বলে বর্ণনা করেন।
২১ বছর আগে সর্বশেষ দেখা হয়েছিল ইউরোপ ও লাতিন আমেরিকার দুই জায়ান্ট দলের। ২০০৫ সালে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের ৩-২ ব্যবধানে জয়ের পর আর কখনও মুখোমুখি হয়নি তারা। আর প্রতিযোগিতামূলক ফুটবলে আর্জেন্টিনা-ইংল্যান্ডের দেখা হতে যাচ্ছে ২৪ বছর পর। দুই দলের ইতিহাসে রয়েছে অসংখ্য স্মরণীয় ও বিতর্কিত অধ্যায়।
Parisreports / Parisreports
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ