শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পাঁচ দেশের ওপর দেড়শ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৩:৪০

ভারতসহ ব্রিকসের সদস্যভুক্ত চারটি দেশ— চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস এসোসিয়েশনের সমাবেশে এই হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, ব্রিকস জোটের মাধ্যমে মার্কিন অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করেছিলো। এই জোটের উদ্যোগে নতুন মুদ্রা চালুর পরিকল্পনা নেয়া হয়, যা ডলারকে ধ্বংস করার একটা পাঁয়তারা ছিল।

এসময় ট্রাম্প হুঁশিয়ারি জানিয়ে বলেন, মার্কিন মুদ্রাকে ধ্বংসের চেষ্টা করা হলে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর ওপর দেড়শ শতাংশ শুল্কারোপ করা হবে।

উপরোক্ত পাঁচটি দেশ ছাড়াও ব্রিকসে অন্তর্ভুক্ত রয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ছিল। তবে গত কয়েক বছরে ইউরো ও ইয়েনের ব্যবহার কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ব্রিকস দেশগুলি নিজেদের মধ্যে নতুন মুদ্রা চালু করলে ডলারের মান কমে যেতে পারে। সেই কারণেই এত চিন্তিত ট্রাম্প।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু