শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভারতে টানেলে আটকা পড়েছেন ৮ জন


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২৫ রাত ১২:২০

ভারতের তেলাঙ্গানায় নির্মাণাধীন একটি টানেলের অংশবিশেষ ধসে তার ভিতরে আটকা পড়েছেন কমপক্ষে আট জন শ্রমিক। স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) শ্রীশৈলম ড্যামের পিছনে এই টানেলে একটি ছিদ্র বন্ধ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময়ে ড্যামটি ধসে পড়ে। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় লিকেজ মেরামতের জন্য প্রায় ৫০ জন শ্রমিক ভেতরে ছিলেন। বাকিরা সেখান থেকে নিরাপদে বের হতে পারলেও আট জন সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েন।

আটকে পড়াদের মধ্যে দু’জন প্রকৌশলী, দু’জন কারিগরি কর্মী এবং চার জন শ্রমিক রয়েছেন। একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, টানেলটির কমপক্ষে ১০ মিটার ধসে পড়েছে। কমপক্ষে ২শ’ মিটার এলাকায় ছড়িয়ে পড়েছে কাদা। 

কালেক্টর বি সন্তোষ বলেন, আটকা পড়া শ্রমিকদের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। অভ্যন্তরীণভাবে যেসব কৌশল নেয়া হয়েছে তা ব্যর্থ হয়েছে। বাতাস প্রবেশের চেম্বার এবং কনভেয়ার বেল্ট সবই বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। ঘটনাস্থলে ছুটে গেছেন কৃষিমন্ত্রী এন উত্তম কুমার ও অন্য কর্মকর্তারা।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু