শুক্রবার, ১ মে, ২০২৬

মা হচ্ছেন কিয়ারা আদভানি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৩-২০২৫ রাত ১:১৮

বেশ কিছু দিন ধরেই লাইমলাইট থেকে খানিক দূরে ছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। হাজির হননি নতুন ছবির প্রচারেও। অভিনেত্রীর এই সিদ্ধান্তে চারদিকে যখন নানা প্রশ্ন, ঠিক তখনই এল এর কারণ। শোনা যাচ্ছে, দুই থেকে তিন হচ্ছেন কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি। অর্থাৎ, মা হতে চলেছেন কিয়ারা আদভানি।

শুক্রবার সামাজিক মাধ্যমে এমনই ইঙ্গিত দেন অভিনেত্রী। একজোড়া মোজার ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, 'আমাদের জীবনে সবচেয়ে মিষ্টি উপহার খুব তাড়াতাড়ি আসতে চলেছে।' আর পোস্টটির সঙ্গেই মন্তব্যঘর ভরে গেছে অনুরাগীদের শুভকামনায়। হবু বাবা-মার জন্য সকলেই পাঠিয়েছেন একরাশ ভালবাসা।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাদের। রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর। হাজির ছিলেন বলিউডের নামজাদা তারকারাও। 

কিয়ারার আগে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। সেই সম্পর্কে বিচ্ছেদের পর 'শেরশাহ' নামক এক ছবির অফার আসে তার কাছে। আর সেখানেই কিয়ারা ছিলেন বিপরীতে। শেরশাহের অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন দুজনে। তারপরের গল্পটা চেনা। বন্ধুত্ব, প্রেম, বিয়ে। 

এবার সংসার বাড়তে চলেছে তাদের। নতুন অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। হাতে রয়েছে শুটিংয়ের কাজও। রণবীরের সিংয়ের বিপরীতে ডন থ্রিয়ে দেখা যাবে কিয়ারাকে।

Parisreports / Parisreports

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা

কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান

তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু

আম্বানি পুত্রের কাঁধে সালমান খান

মামলা থেকে রেহাই পেলেন সালমান খান 

সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে

২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু

দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার