প্রতারণা মামলায় কারাগারে জনপ্রিয় অভিনেতা
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স মামলায় তিহার জেলে পাঠানো হয়েছে। প্রায় দেড় দশক আগের ঋণ পরিশোধ না করে গড়িমসি করার অভিযোগে তাঁকে কারাগারের আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে চেক বাউন্স মামলায় অভিনেতাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেওয়া হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে তার পরিচালনায় প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নেন রাজপাল। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ঋণ পরিশোধে সমস্যা তৈরি হয়। পরবর্তীতে সাতটি চেক বাউন্স হওয়ায় ২০১৮ সালে রাজপাল ও তার স্ত্রী রাধা যাদবকে আদালত দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেয়।
দীর্ঘ আইনি লড়াই চলার পর ২০২৪ সালে দিল্লি হাইকোর্ট সাময়িকভাবে সাজা স্থগিত করেন, তবে বকেয়া পরিশোধে সময় বেঁধে দেন। প্রায় ৯ কোটি রুপির মামলা ঝুলছে অভিনেতার ঘাড়ে। ২০২৫ সালের মধ্যে কিছু টাকা পরিশোধ করার পর বাকি অর্থ শোধ করেননি।
গত ৫ ফেব্রুয়ারি বিকেলে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করলে ছয় মাসের সাজা কার্যকর হয়।
Parisreports / Parisreports
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির