মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর দুর্গম চরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২০


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ২:৪৬

নরসিংদীর দুর্গম চরে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। সোমবার (০৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রায়পুরা উপজেলার এক দুর্গম চরে এই অভিযান চালায় সেনাবাহিনী, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। অভিযানে ২০ জনকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয় দেড় শতাধিক অস্ত্র ও তিনটি মোবাইল ফোন।

পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্ন করতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত