বাহুডোরের সঙ্গে ছবি দিয়ে সরিয়ে নিলেন পরীমণি?
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে ঢাকাই নায়িকা পরিমণি আবারও কারও প্রেমে মজেছেন। তবে নায়িকা এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও ভক্তদের তো আর জানার আগ্রহের কমতি নেই।
এবার সেই উৎসুক ভক্তদের আগ্রহের পালে যেন আরেকটু হাওয়া লাগলো। কারণ বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ১০টায় চিত্রনায়িকা পরীমণির ফেসবুকে ভেসে আসে একটি ছবি। কোনো এক পুরষের বুকে পরম নির্ভরতায় মাথা গুঁজে আছেন এই লাস্যময়ী নায়িকা। চোখে মুখে তার তৃপ্তির ছাঁয়া।
এমনিতেই ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনামে থাকেন নায়িকা। তবে ভক্তদের আর বুঝতে বাকি নেই পরীর জীবনে আবারও ঘটতে যাচ্ছে নতুন কারও আগমন।
পরীর পোস্ট করা ছবিতে সেই যুবকের মুখ দেখা না গেলেও অনেকেই দাবি করছেন, এটি তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদী। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। যদিও ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গেই সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছেন পরী।
এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার