মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ১০:২৯

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত। এসময় ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ কথা জানান।

এর আগে, গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্র জানায়, ঈদকেন্দ্রিক রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ১৪ মার্চ দেওয়া হতে পারে ২৪ মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সে হিসাবে ট্রেনে ঈদযাত্রা শুরু হতে পারে ২৪ মার্চ। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সভায় অংশ নেওয়া রেলওয়ের কর্মকর্তারা জানান, সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। এগুলোর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কিছু মিটারগেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে কিছু ব্রডগেজ কোচ আনা হবে।

জানতে চাইলে ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে গতকাল প্রস্তুতিমূলক সভা করার বিষয়টি জানিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘ঈদকেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ে উপদেষ্টার সভাপতিত্বে আরেকটি সভা হবে। সেখানেই বিস্তারিত জানানো হবে।’

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত