নারায়ণগঞ্জে ইয়াবাসহ বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠক আটক
নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় যৌথ বাহিনী। আটকরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেন।
হাসপাতাল সূত্র জানায়, খানপুর হাসপাতালে দীর্ঘদিন ধরে স্টাফদের হুমকি-ধমকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিল জিদান। পাশাপাশি তিনি হাসপাতালের অভ্যন্তরে ইয়াবা বিক্রি করতেন। সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিলে রোববার অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে হাসপাতালের ভেতর থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় চার পিস ইয়াবা।
৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. এমএ বাশার বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানতে পেরেছি।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, জিদান বাড়িঘরে রং ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতো। আন্দোলন চলাকালে সে পিঠে ছররা গুলিতে আহত হয়েছিল। এরপর থেকেই সে সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে দালালি ও স্টাফদের হুমকি-ধমকি দিয়ে সুবিধা আদায় করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়টি জানতে পেরে আমরা প্রশাসনকে বলেছি তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। সেই সঙ্গে আমরাও তাকে দল থেকে বহিষ্কার করেছি।
Parisreports / Parisreports
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার